• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে পাইপগান ও কার্তুজসহ সুমন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৩ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজিরচর ইউনিয়নের ডুলজান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া বাজিতপুর থানার গাজিরচর ইউনিয়নের আব্দুল মোতালেব মেম্বারের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এলাকায় দেশীয় অস্ত্রসহ একজন লোক অবস্থান করছে। পরে এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। তখন তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতার সুমন মিয়া এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সুমনের বিরুদ্ধে বাজিতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তারপর কোর্টে চালান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *