• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ভেকু ও ১ ট্রাক্টর জব্দ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে ২টি ভেকু ও ১ টি ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ভূমির শ্রেণী পরিবর্তন করে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার সময় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমন সরকার। এ সময় নদের তীরে আবাদী জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের উপকরন ২টি ভেকু ও ১টি ট্রাক্টর জব্দ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভ্রহ্মপুত্র নদের তীরে আবাদী জমি থেকে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। এ ভাবে বালু উত্তোলনের কারনে ভাঙন দেখা দিয়ে পাশের ভূমি নদের গর্ভে বিলিন হয়ে অগণিত কৃষক ভূমিহীন হতে পারে এমন আশংকা রয়েছে।
ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনের প্রতিবাদে কিছুদিন আগে একটি প্রতিবাদ সভা করেন এলাকার কৃষক সমাজ। পরে কয়েক মাস মাটি উত্তোলন বন্ধ থাকার পর পূনরায় মাটি উত্তোলন শুরু করেন স্থানীয় এক ভূমি খেকো।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমন সরকার বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের সময় ২টি ভেকু ও ১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। ভেকুর ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে করে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কুলিয়ারচর থানার এসআই মো. মাহবুবুর রহমান। সহযোগিতা করেছেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা ও ফরিদপুর ইউপি সাবেক সদস্য মো. শামসু উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *