• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

কিশোরগঞ্জে দুই মাদক
ব্যবসায়ীর যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে র‌্যাবের হাতে ৮শ’ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদ- হয়েছে। কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান বুধবার বিকালে তার রায়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মালেক (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চমকনগর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমানের (২৭) বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের করাদ-ের রায় দিয়েছেন। রায়ের সময় আসামী মোখলেছুর রহমান কাঠগড়ায় উপস্থিত থাকলেও আব্দুল মালেক পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় ভৈরবের দুর্জয় মোড়ে একটি প্রাইভেট কার থেকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ৮শ’ বোতল ফেনসিডিলসহ এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এদিনই র‌্যাব ক্যাম্পের সহকারি পরিচালক মো. সেলিম সর্দার বাদী হয়ে ভৈরব থানায় মামলা রুজু করেছিলেন। আর ওই বছরই ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *