• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের সামাজিক মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

# উজ্জল কুমার সরকার :-
কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের সামাজিক মূল্যবোধ বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বুধবার বিকালে শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)।
সমাপনী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
এসআরএসসিপিএস প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ধৃতব্রত সেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ন জিউর আখড়ার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, প্রশিক্ষক স্বপন কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট অনিবার্ণ পাল চৌধুরী।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) আওতায় ২৫ জন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ নেয়। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে শ্রী গীতা বই প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *