• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ফুলকুলিকে জরিমানা

# এম.আর রুবেল :-
ভৈরবে দুর্জয় মোড়ের ফুলকুলি ফাস্টফুড, ২টি ফলের দোকান ও চা-পানের দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বঙ্গবন্ধু সরণির জুনাইদ মোল্লার কয়েল কারখানাকে সিলগালা করা হয়েছে।
১৪ অক্টোবর সোমবার দুপুরের শহরের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ফুলকুলি ফাস্টফুডকে ২৫ হাজার, দুটি ফলের দোকানকে ১০ হাজার ও একটি চা-পানের দোকানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ বঙ্গবন্ধু সরণি এলাকায় অবস্থিত জুনাইদ মোল্লার কয়েল কারখানাকে সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় ভৈরব থানার পুলিশ ফোর্স ও ভূমি অফিসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের বিভিন্ন আনাচে-কানাচে অন্তত শতাধিক অবৈধ কয়েল কারখানায় অবৈধ পন্থায় বিভিন্ন ব্যান্ডের নাম নকল করে নিম্নমানের কেমিক্যাল দিয়ে মানহীন মশার কয়েল উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। ওই সকল কয়েল কারখানায় কোন কেমিস্ট না থাকারও অভিযোগ রয়েছে।
এ ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানের মালিক নিম্নমানের কেমিক্যাল আমদানি করে মিক্সচারের মাধ্যমে ওইসব কেমিক্যাল গুলো অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কারখানার মালিক জানিয়েছেন।অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *