• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত মিনার আর্থিক সাহায্যের আকুতি

# উজ্জ্বল কুমার সরকার :-
সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে কেউ মরতে চায়না। বাঁচার তাগিদে জীবনের শেষ দেখাটাও দেখতে চায় যে কোনো মুমূর্ষ রোগী। তারই একজন হতভাগা মিনা বেগম। কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে মিনা।
চলতি বছরের ৫ সেপ্টেম্বর হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে মিনাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকগণ বোর্ড বসিয়ে রোগ নির্ণয়ের জন্য এম আর ও মাথার সিটিস্ক্যান করে। বহু চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে দুই লক্ষ টাকার প্রয়োজন।
অসুস্থ মিনার পরিবারের সহায় সম্বল বলতে কিছুই নেই। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার সম্পূর্ন ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা: কাজী গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে অসুস্থ মিনার চিকিৎসা চলছে। সমাজের বিত্তবান লোকদের নিকট মিনার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন তার পরিবার।
জানতে চাইলে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক বলেন, মিনার চিকিৎসার জন্য স্থানীয় ভাবে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। মানবিক কারণে তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের  এগিয়ে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *