• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

চোখের ছানি রোগীর ক্যাম্প পরিদর্শন করেন এমপি লিপি

 

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি রোগীর অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে,আদ্-দ্বীনহাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাফিসা নজরুল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স। উল্লেখ্য, বিনামূল্যে চোখের ছানি অপারেশনে ২২০ জন রোগী চিকিৎসা সুবিধা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অপারেশন ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, নাফিসা নজরুল ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আনোয়ার, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, এমপির ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *