• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে সংবিধান দিবসের আলোচনায় ’৭২-এর চার মূলনীতি পূর্ণ বাস্তবায়ন দাবি

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সংবিধান
দিবসের আলোচনায়
’৭২-এর চার মূলনীতি
পূর্ণ বাস্তবায়ন দাবি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভায় বিভিন্ন বক্তা বলেছেন, বাংলাদেশের ’৭২ সালের সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান। কিন্তু পরবর্তী সময়ে নানারকম কাটাছেঁড়া করে সংবিধানের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অনেকাংশে ক্ষুন্ন করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সামরিক শাসনামলে একে সাম্প্রদায়িক চরিত্র দেয়ার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুন্ন করা হয়েছে। এর হাত থেকে সংবিধানকে মুক্ত করে রাষ্ট্রীয় চার মূল নীতির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে এর সঙ্গে সাংঘর্ষিক সংশোধনীগুলো বাতিল করার জন্য বিভিন্ন বক্তা বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়েছেন। বক্তাগণ জাতীয় সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
১৯৭২ সালের ৪ নভেম্বর তৎকালীন গণপরিষদে প্রথম সংবিধান গৃহীত হয় এবং ওই বছর বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সংবিধান প্রণয়নের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে সরকার এবার থেকে প্রতি বছর ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে এ উপলক্ষে আজ ৪ নভেম্বর শুক্রবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ছাড়াও বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, জেলা চেম্বার সভাপতি মুজিবুর রহমান বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশে যেরকম দ্রুততম সময়ের মধ্যে এমন একটি সেরা সংবিধান রচিত হয়েছে, বিশ্বের অনেক শক্তিধর দেশও তা পারেনি। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ৩০ লাখ শহীদের রক্তে লেখা এই সংবিধানে অসাম্প্রদায়িক চেতনা ও মৌলিক অধিকারসহ নানা শ্রেণী-পেশার মানুষের যেসব সুরক্ষামূলক অনুচ্ছেদ রাখা হয়েছে, তা অনেক দেশেই নেই। কিন্তু পরবর্তী সময়ে কালাকানুন যুক্ত করে এই সংবিধানের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বৈশিষ্ট অনেকাংশে পাল্টে ফেলা হয়েছে। এর হাত থেকে সংবিধানকে মুক্ত করার জন্য বিভিন্ন বক্তা দাবি জানিয়েছেন। পাশাপাশি সংবিধানটি ভালভাবে চর্চা করে এর মর্মার্থ উপলব্ধি করার জন্যও সকলের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *