• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে সামাজিক আন্দোলনের সভায় শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভার সিদ্ধান্ত

বক্তব্য রাখছেন জেলা কমিটির সভাপতি অ্যাড. অশোক সরকার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সামাজিক
আন্দোলনের সভায় শিক্ষা
প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক
আলোচনা সভার সিদ্ধান্ত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে সাংগঠনিক সভা হয়েছে। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে পুরাতন দেওয়ানি আদালত বারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির কার্যকরি সভাপতি অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, উপদেষ্টা অ্যাডভোকেট সামছুন্নাহার কাজল, মোস্তফা কামাল, সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, সহকারি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবীর প্রমুখ।
সভায় চলমান সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাদক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজসহ জনগণকে সচেতন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মন নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে। সেই সাথে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। যুব সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যক্রম জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদায় আসন্ন বিজয় দিবস উদযাপনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *