• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে এগারোসিন্দুর ট্রেনে ডাকাতি ৪ জনের ১০ বছরের কারাদণ্ড

ভৈরবে এগারোসিন্দুর ট্রেনে ডাকাতি
৪ জনের ১০ বছরের কারাদণ্ড

: নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর যাত্রীকে ছুরিকাঘাত করে টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। ১৩ জানুয়ারি সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সোহেল ওরফে টেপ্পা (২০), একই উপজেলার জগন্নাথপুরের লক্ষ্মীপুর গ্রামের মৃত গেন্দু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ (৪২) ও হুমায়ুন কমান্ডারের ছেলে সোহাগ (৩১)। এছাড়া মামলার অন্য ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে কারাদণ্ডে দণ্ডিত চার আসামির মধ্যে মোহাম্মদ আলী ও আব্দুল লতিফ এই দুইজন উপস্থিত ছিল এবং সোহেল ওরফে টেপ্পা ও সোহাগ পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৮ জানুয়ারি ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জে আসার পথে ট্রেনটিতে ডাকাতদল হানা দেয়।
এ সময় ট্রেনযাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে হেলাল মিয়াকে ছুরি দিয়ে আহত করে সাথে থাকা ৫০ হাজার টাকা ডাকাতদল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ভৈরব জিআরপি থানায় মামলা দায়ের করেন।
পরবর্তিতে ২০১৯ সালের ১৬ মে মামলার তৃতীয় ও সর্বশেষ তদন্ত কর্মকর্তা জিআরপি থানার এসআই আবুল কাসেম আকন্দ ১২ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য-শুনানি শেষে ১৩ জানুয়ারি সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্ত ১২ আসামির মধ্যে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *