• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে জাতীয় যুব দিবসে ঋণের চেক বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
এ সময় ১২ জন যুবকদের মাঝে ৫ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও সদনপত্র বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করছেন ফারসীন সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *