• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোক সংবাদ : সৈয়দ আশরাফ পৗর মহিলা কলেজ শিক্ষক হাসনা আরা আর নেই

শোক সংবাদ
সৈয়দ আশরাফ পৗর
মহিলা কলেজ শিক্ষক
হাসনা আরা আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাসনা আরা বেগম শিউলি (৫৭) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। রাত ১টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সকালে তিনি মৃত্যৃর কোলে ঢলে পড়েন। মৃত্যু সংবাদ শুনে তার সহকর্মিসহ বহু মানুষ তার নগুয়া এলাকার বাসায় ছুটে যান। সেখানে তার কফিনে কলেজ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ভাই ও ৪ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর তাদের নগুয়া এলাকার বাসা সংলগ্ন মসজিদে আমান প্রাঙ্গনে জানাজা শেষে শহরের বত্রিশ এলাকার গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *