• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ৩ বারের ইউপি সদস্য হাজী মো. জয়নাল আবেদীন আর নেই

# মো. আল আমিন টিটু :-
ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামের মুরুব্বি, বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. জয়নাল আবেদীন মেম্বার আর নেই। আজ ৩১ অক্টোবর সোমবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এছাড়াও পারিবারিক জীবনে তিনি ৫ কন্যা ও ২ ছেলে সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় তিনি একাধিক মসজিদ ও মাদ্রাসার একজন পৃষ্ঠপোষক ছিলেন। এদিকে যোহর নামাজের পর মরহুমের নিজ গ্রাম ভবানীপুর নামা পাড়ায় জানাজার নামাজ শেষে সেনাকান্দা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় অংশ নেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার, সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ভূঁইয়া, সরকার মো. শেফায়েত উল্লাহ, আ. সালাম শাহারিয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ওসমান গনি, তোফাজ্জল হক ও কায়সার আহমেদ ভূঁইয়াসহ সুশীল সমাজের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *