• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরব বাজারে মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

ভুক্তভোগী রাশেদা বেগম- পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে দিনে দুপুরে অস্ত্রের মুখে এক পথচারী মহিলার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী। আজ ৩১ অক্টোবর সোমবার দুপুরে ভৈরব বাজার জামে মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মহিলা শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের স্ত্রী রাশেদা বেগম।
জানাযায়, আজ সোমবার দুপুরে ভৈরব বাজার শপিং করতে এসে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। ভুক্তভোগী রাশেদা বেগম জামে মসজিদের উত্তর পাশের গলি দিয়ে যাওয়ার পথে ওই সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার, ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও টাকাসহ তার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এই ব্যাপারে ভুক্তভোগী রাশেদা বেগম জানান, ছিনতাই হওয়া মালামাল ফেরত পেতে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শ্যামল মিয়ার নিকট মৌখিকভাবে অভিযোগ করেছেন। মৌখিক অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির।
ঘটনা তদন্ত সাপেক্ষে ভৈরব বাজারের সিসি টিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান পুলিশ।
এব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, আমি অসুস্থ তাই উক্ত ঘটনাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক মনিরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *