• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈববে পপি’র উদ্যোগে এসইপি প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

# আফসার হোসেন তূর্জা ও ইশতিয়াক আহম্মাদ শৈভিক :-
পিকেএসএফ এর সহযোগিতায় ভৈরবে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় ‘কিশোরগঞ্জ জেলার জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশ সম্মত টেকসই উদ্যোগে উন্নীতকরণ’ শীর্ষক উপ-প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক “লেসন লার্নিং ওয়ার্কশপ’’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর সোমবার দুপুরে ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভৈরব পিউ ইন্ডাস্ট্রিয়াল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেসন লার্নিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
প্রধান অতিথি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার বক্তব্যে বলেন, ভৈরবের পাদুকা শিল্পের পরিবেশগত উন্নয়নে পপি, এসইপি প্রকল্পের মাধ্যমে যে সকল কর্মকা- বাস্তবায়ন করছে ক্ষুদ্র পাদুকা উৎপাদন কারখানাগুলো সঠিকভাবে তা প্রতিপালন করলে তারা উপকৃত হবেন। তিনি আরও বলেন, পাদুকা উৎপাদনের সময় যে বর্জ্য তৈরী হয় সেগুলোকে রিসাইকেল করে কিভাবে পুনরায় কাজে লাগানো যায় সে লক্ষ্যে পপি-এসইপি প্রকল্প কাজ করছে যা খুবই ভাল উদ্যোগ। তিনি বলেন, যদি পাদুকা বর্জ্য পুনরায় রিসাইকেল করা যায় তাহলে পরিবেশ যেমন ভালো থাকবে তার সাথে বর্জ্য কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরী করা সম্ভব হবে। এছাড়া তিনি আরো বলেন, পাদুকা উৎপাদনের ক্ষেত্রে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রেখে উদ্যোক্তাদের কাজ করতে হবে। এছাড়াও তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে পপি’র এসইপি প্রকল্পের পরিচিতি, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন।
প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন বলেন, পপি-এসইপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোগে পরিবেশগত উন্নয়ন, কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, কারখানার অগ্নি দুর্ঘটনা হ্রাস ও কারখানা পর্যায়ে পরিবেশগত উন্নত চর্চার বাস্তবায়নে নানামূখী কাজ করছে। এছাড়াও পপি উক্ত প্রকল্পের মাধ্যমে ভৈরবের পাদুকার মানোন্নয়নের লক্ষে পাদুকা উৎপাদনে উদ্যোক্তা ও কারিগরদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, সাধারণ সেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কারিগরী সহযোগিতা প্রদান করে আসছে। তিনি আরও বলেন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা পপি উক্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত শিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহনকারীদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিবে যা প্রকল্পের দীর্ঘ মেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু ওবায়দা আলী, ভৈরব বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আজিজুল হক ও ভৈরব পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি বরকত উল্লাহ পাঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাদুকা সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরে প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
বিশ^ব্যাংক এর অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনায় সহযোগি সংস্থা পপি উক্ত প্রকল্পটি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *