• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাজারে বিএডিসির বোরো বীজের সঙ্কটে দাপট প্রাইভেট বীজের

বাজারে বিএডিসির
বোরো বীজের সঙ্কটে
দাপট প্রাইভেট বীজের

# মোস্তফা কামাল :-
কৃষি মন্ত্রণালয় বিএডিসির বোরো ধানের বীজে এবার ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু জেলা পর্যায়ে এ সংক্রান্ত কোন চিঠি না আসায় ডিলারগণ বিএডিসির গুদাম থেকে কোন বীজ উত্তোলন করছেন না। অথচ বীজতলা তৈরির এখনই সময়। এরকম পরিস্থিতিতে বিভিন্ন প্রাইভেট কোম্পানির উচ্চমূল্যের বীজের পোয়াবারো। এসব চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কোম্পানিগুলোও এক ধরনের সুবিধা পাচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে এরকম অভিযোগই পাওয়া যাচ্ছে।
সদর উপজেলার গাগলাইল গ্রামের কৃষক ও বীরমুক্তিযোদ্ধা নূরুল হক জানিয়েছেন, কৃষকরা এখন বীজতলা তৈরির জন্য অপেক্ষা করছেন বিএডিসির বীজের। বিএডিসির বীজ মানসম্মত এবং দামে সাশ্রয়ী। কিন্তু কোন ডিলারের কাছেই এসব বীজ পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকদেরকে বাজার থেকে উচ্চমূল্যে বিভিন্ন প্রাইভেট কোম্পানির বীজ কিনতে হচ্ছে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের উৎপাদন খরচও বেড়ে যাবে।
এদিকে জেলা বিএডিসির ডিলার সমিতির সভাপতি সামিউল হক ভূঁইয়া জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে এবার বোরো বীজে ভর্তুকি দেয়া হবে বলে একটি মৌখিক ঘোষণা দিয়েছিল। ৬০ টাকা কেজির কম দামের বীজে কেজিতে ৫ টাকা ভর্তুকি দেয়ার কথা ছিল। আর হাইব্রিড, সুগন্ধিসহ যেসব বীজের কেজি ৬০ টাকার বেশি, এসব বীজে কেজিতে ১০ টাকা ভর্তুকি দেয়ার কথা ছিল। আর ভর্তুকির বীজগুলো জেলার বিএডিসির বীজ গুদাম থেকে ১২ অক্টোবর থেকে বিতরণের কথা ছিল। কিন্তু ভর্তুকির বিষয়ে জেলা পর্যায়ে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোন চিঠি আসেনি। যে কারণে সরকারি বীজ গুদাম থেকে ডিলারগণ ভর্তুকি মূল্যে বীজ উত্তোলনও করতে পারছেন না। ফলে এলাকার কৃষকরা এখন পর্যন্ত বিএডিসির বীজ পাচ্ছেন না। অথচ এখনই বীজতলা তৈরির উপযুক্ত সময় যাচ্ছে। বিশেষ করে জেলার সর্বাধিক বোরো উৎপাদনকারী এলাকা হাওরাঞ্চলের কৃষকরা বিপাকে পড়েছেন। আর হাওরাঞ্চলেই সর্বাধিক বীজ বিপণন হয়। আগাম বন্যার আশঙ্কার কারণে হাওরের চাষীরা আগাম চাষাবাদ করে থাকেন। ফলে কৃষকরা বাধ্য হয়ে চড়া দামে প্রাইভেট কোম্পানির বীজ কিনছেন। তিনি জানান, বিএডিসির যে বীজগুলো ৫০ টাকা কেজি বিক্রি হয়, প্রাইভেট কোম্পানির একই জাতের বীজ কিনতে হয় ৮০ টাকা কেজি। ফলে বিএডিসির বীজ বাজারে না আসায় প্রাইভেট কোম্পানিগুলো রমরমা ব্যবসা করছে।
গত মৌসুমে জেলার ১৩ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। এর মধ্যে হাওরাঞ্চলেই ছিল ১ লাখ ২ হাজার ৫শ’ হেক্টর। আর জেলায় বীজতলা তৈরি হয়েছিল ৮ হাজার ৪৭৪ হেক্টর জমিতে। জেলায় চাল উৎপাদন হয় প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিকটন। এসব পরিসংখ্যান থেকেই কিশোরগঞ্জের বোরো আবাদের ব্যাপ্তি অনুধাবন করা যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তারকে বীজের ভর্তুকির বিষয়ে প্রশ্ন করলে জানান, ভর্তুকি সংক্রান্ত কোন চিঠি এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আসেনি। তবে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে বিএডিসির (বীজ বিপণন) উপ-পরিচালক জয়নাল আবেদীনকে বীজের পরিস্থিতি জানার জন্য বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *