• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ

সাড়ে ৪ মাস পর
করোনামুক্ত হলো
কিশোরগঞ্জ

# নিজস্ব প্রতিবেদক :-
প্রায় সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ। রোববার সদর উপজেলায় চিকিৎসাধীন একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হলো। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ১৫টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে কেবল সদর উপজেলার একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হয়েছে। এর আগে টানা ২ বছর করোনায় ভয়াবহ সংক্রমণ আর মৃত্যুর জের টেনে গত ১৭ এপ্রিল জেলা করোনামুক্ত হয়েছিল। এরপর টানা ৫৬ দিন জেলা করোনামুক্ত থাকার পর গত ১৩ জুন সদরে একজন রোগি শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে জেলায় আবার করোনা সংক্রমণ শুরু হয়। অবশ্য এসময়কারে পরিস্থিতি কখনই প্রথম দুই বছরের সংক্রমণের পর্যায়ে যায়নি। তবে প্রায় সাড়ে ৪ মাস পর রোববার আবার জেলা করোনামুক্ত হলো। জেলার ১৩ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছিল মোট ১৪ হাজার ৪৮২ জন, আর মৃত্যুবরণ করেছে ২১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *