• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ দুইজন গ্রেফতার, কাভার্টভ্যান জব্দ

# রাজীবুল হাসান :-
ভৈরবে ১৬ লাখ ২০ টাকার ভারতীয় কসমেটিকসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় কসমেটিকস বহন করা একটি কাভার্টভ্যানসহ কসমেটিকস জব্দ করা হয়। আজ ২৯ অক্টোবর শনিবার সকাল সাতটার দিকে পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জ জেলা সদরের ফেনীবিল গ্রামের মৃত আ. বারির ছেলে ড্রাইভার দুলাল (৩৫) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার চলিতাতলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিক মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি পিকআপ ভ্যানে করে কয়েকটি কার্টুনে করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের নামীদামী কসমেটিকস সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাবার সময়ে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব ভারতীয় কসমেটিকসের মধ্য রয়েছে জনসন বডি লোশন, নিভিয়া ক্রিম, নারিকেল তেল। এসব কসমেটিকসের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কাইছার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসমেটিকসের কাভার্টভ্যানসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা কসমেটিকসের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। ধারণা করা হচ্ছে একটি সিন্ডিকেট ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কসমেটিকস দেশে এনে ঢাকায় চালান করছিল। জিজ্ঞাসাবাদে তারা কসমেটিকসের কোন কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃত দুজনকে আজ ২৯ অক্টোবর শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *