• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে হা্ইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

# মো. আল আমিন টিটু :-
“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র”- এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৯ অক্টোবর শনিবার দুপুরে আলোচনা সভা ও র‌্যালি করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন, হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার (এসপি) মো. শহিদ উল্লাহ।
পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক। এ সময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস. এম বাকি বিল্লাহ প্রমুখ।
এছাড়াও সকালে ভৈরব থানা পুলিশ ও রেলওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে পৃথকভাবে তারা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
ভৈরব থানার পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *