• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কমিউনিটি
পুলিশিং ডে উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কিশোরগঞ্জে পুলিশ বিভাগের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। এ উপলক্ষে আজ ২৯ অক্টোবর শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গন থেকে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)সহ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. নূরে আলম, জিপি অ্যাড. বিজয় শংক রায়, ভারপ্রাপ্ত পিপি অ্যাড. আবু সাঈদ ইমাম, জেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর পুলিশ লাইনে আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *