• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

# উজ্জ্বল কুমার সরকার :-
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর থানা।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র”- এই স্লোগানে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। পরে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *