• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বেড়েছে গরু চুরি এক রাতে কৃষকের গোয়াল থেকে চার গরু চুরি

# রাজীবুল হাসান :-
ভৈরবে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় কলিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে। সে উপজেলার মানিকদী গ্রামের পরিখাপার এলাকার মুর্শিদ মিয়ার ছেলে।
২৯ অক্টোবর শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে পরিখারপার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পরিখারপার এলাকা মুর্শিদ মিয়ার ছেলে কৃষক কলিম উদ্দিনের গোয়াল ঘর থেকে একদল দুর্বৃত্তরা দুটি ক্রস অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভী ও দুটি বড় বাছুর গরুসহ মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক দাম চার লাখ টাকা। পরে টের পেয়ে কৃষক ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরু নেই। তাৎক্ষণিক এলাকার মসজিদের মাইকিং করে চুরির ঘটনা জানালে এসময় শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্তু তখন চোরের কোন সন্ধান পায়নি।
এছাড়া একই গ্রামে গত সেপ্টেম্বর মাসে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. বোরহান মিয়ার গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়।
গ্রামবাসীর ধারণা, গ্রামের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অন্য গ্রাম থেকে এসে একটি চক্র এলাকার বিভিন্ন গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে। এসব গরু চুরির ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।
ভোক্তভোগী কৃষক কলিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতই গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। এই চারটি গরুই আমার শেষ সম্বল। চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছেন তিনি।
মানিকদী গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ইদানিং গজারিয়া ইউনিয়নের গ্রামগুলিতে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটছে। গত মাসে একই গ্রামের এক আওয়ামী লীগ নেতার গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। আজ এক কৃষকের চারটি গরু নিয়ে গেল। আসলে রাত হলেই মানিকদী গ্রামে গরু চোরদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।
গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার জানান, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। প্রায়ই ঘটছে গরু চুরির ঘটনা। এখন গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেয়। পাহারা দেয়ার মাঝেও রাতে পরিখারপার এলাকার কৃষকের চার গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি আসলেই মর্মাত্মিক ঘটনা। একজন কৃষক তার শেষ সম্বল দিয়ে গরু কিনে লালনপালন করে তাদের জীবিকা নির্বাহ করে। সেই গরু যখন চুরি হয়ে যায় তাহলে এর চেয়ে আর কোন কষ্ট নেই।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মোল্লা বলেন, মানিকদী গ্রামের পরিখারপার এলাকা থেকে এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরির ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *