• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে কিশোরগঞ্জে শ্রমিক কর্মচারি ফেডারেশনের প্রস্তুতি সভা

বক্তব্য রাখছেন শ্রমিক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম -পূর্বকণ্ঠ

কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে
কিশোরগঞ্জে শ্রমিক কর্মচারি
ফেডারেশনের প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ৩ মার্চ রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলন সফল করতে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বাসদ (মার্ক্সবাদী) জেলা কার্যালয়ে ফেডারেশনের জেলা শাখার সভাপতি আলাল মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আ.ক.ম জহিরুল ইসলাম, ময়মনসিংহ জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক শেখর রায় ও দলের জেলা কমিটির সদস্য জমির উদ্দিন। সভা পরিচালনা করেন ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম। সভায় আলাল মিয়াকে আহবায়ক, এবায়দুল ইসলামকে সদস্য সচিব এবং সুজন মিয়া, বাদল মিয়া, বোরহান উদ্দিন, সোহরাব মিয়া, শাহজাহান মিয়া ও আজিজুল ইসলামকে সদস্য করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *