• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে শিক্ষক দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’- প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে।
আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশনারা, অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, মোসলেহ উদ্দিন খান, জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, মো. ফরহাদ উদ্দিন, জেলা শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক মিছবাহ উদ্দিন মানিকসহ কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ র‌্যালিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *