• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দৃষ্টিহীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে জেলা প্রশাসকের ল্যাপটপ হস্তান্তর

ল্যাপটপ প্রদান করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে দৃষ্টিহীন ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে জেলা
প্রশাসকের ল্যাপটপ হস্তান্তর

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দৃষ্টিহীন ছাত্রীকে একটি ল্যাপটপ প্রদান করেছেন। কটিয়াদী উপজেলার লোহাজুড়ি বাহেরচর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তাজুল ইসলামের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ছাত্রী শিউলি আক্তার শিল্পীর হাতে আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ল্যাপটপটি তুলে দেন। জেলা প্রশাসক ছাত্রীটির সাফল্য কামনা করে বলেন, এ ধরনের আরও যারা সমাজে বিপদগ্রস্ত শিক্ষার্থী আছেন, তাদের পাশে সমর্থ মানুষেরা এসে দাঁড়াক, এক্ষেত্রে ল্যাপটপ প্রদানের বিষয়টি তাদেরকে অনুপ্রাণিত করতে সহায়তা করতে পারে। ছাত্রীটি তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি যেহেতু চোখে দেখতে পান না, ফলে এই ল্যাপটপটি তার শিক্ষার ক্ষেত্রে প্রধানত অডিওর মাধ্যমে বেশ সহায়তা করবে। তিনি জেলা প্রশাসকের প্রতি তার বদান্যতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ও ছাত্রীটির বাবা তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *