• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শিক্ষক দিবস
উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষকের অংশগ্রহণে বিএনসিসির বাদক দল নিয়ে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখও অংশ নেন। এরপর গুরুদয়াল কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা করেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাসছুদা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ। বক্তাগণ বলেন, সমাজে কোন চাকরিজীবী পাওয়া যাবে না, যারা শিক্ষকদের পাঠদান ছাড়া চাকরির যোগ্যতা অর্জন করেছেন। যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকেও শিক্ষকরাই সেভাবে প্রস্তুত করেন। শিক্ষকরাই সমাজ ও দেশকে আলো দেখান, দেশের অগ্রগতিতে মূল ভূমিকা রাখেন। তাদের সম্মান ও শ্রদ্ধা সকল যুগেই অটুট থাকবে বলে তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *