• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রনব সরকার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২- এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের প্রভাষক প্রনব কুমার সরকার। পদাধিকারবলে কলেজ অধ্যক্ষ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২৫ অক্টোবর মঙ্গলবার ভোট শেষে বিকেলে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়।
প্রভাষক প্রনব কুমার সরকার নির্বাচনে ২ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. লুৎফর রহমান। এছাড়াও একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক প্রশিক্ষক মেহের তাইমুর।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, একই কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সালাম ও প্রভাষক পার্থ প্রতীম ভট্টাচার্য।
প্রভাষক প্রনব কুমার সরকার বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করে যাবো। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *