# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে নিরাপদ সড়কের দাবীতে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ অক্টোবর বুধবার দুপুরে সড়কে দুর্ঘটনা রোধকল্পে র্যালি ও মতবিনিময় আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম প্রমুখ।
বক্তারা সড়কে ট্রাফিক আইন মেনে চলা, মাদক সেবী ড্রাইভার দিয়ে গাড়ী না চালানো এবং ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করানোর দাবী জানান।