• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক গাছপালা ক্ষতিগ্রস্তের কারণে ভৈরবের তিন ইউনিয়নে দুদিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন

# রাজীবুল হাসান :-
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভৈরবে ফলজ ও বনজ গাছপালাসহ ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। যার ফলে এই উপজেলার তিনটি ইউনিয়ন সাদেকপুর, কালিকাপ্রসাদ, গজারিয়া ইউনিয়নের গ্রামগুলিতে দুদিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। এসব ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামবাসী অন্ধকারে নিমজ্জিত আছেন।
গ্রামে দুদিন বিদ্যুৎ না থাকায় প্রায় প্রতিটি ঘরেই ফ্রিজে রাখা বিভিন্ন খাবার ও মাছ মাংস নষ্ট হয়ে গেছে। সেসব খাবার নিয়ে বিপাকে পড়েছে গ্রামবাসী। এছাড়া বিদ্যুৎ না থাকায় বয়স্ক, অসুস্থ ও শিশুরা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলার মানিকদী গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ঘূণিঝড়ের প্রভাবের গাছপালা তারের উপর ভেঙ্গে পড়ে তিনটি উপজেলার অর্ধশতাধিক গ্রাম সোমবার থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘিœত হচ্ছে। পরিবারের লোকজনদের নিয়ে অন্ধকার ঘরে বসে আছি। আর অপেক্ষায় আছি কখন বিদ্যুৎ আসবে।
গজারিয়া ইউনিয়নের বাসিন্দা নাজমা বেগম বলেন, ঘূর্ণিঝড় আসবে বলে আগের দিন থেকেই পল্লী বিদ্যুতের লাইন বন্ধ করে রেখেছে। এখন ঝড়ে গাছপালা ভেঙ্গে তারের উপর পড়ে যাওয়ায় আমাদের এলাকায় দুদিন যাবত বিদ্যুৎ নেই। যার ফলে ঘরের ফ্রিজে থাকা মাছ মাংস সবজি সব নষ্ট হয়ে গেছে। এতে অনেক ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কুলিয়ারচর জোনাল অফিসের ডিজিএম নাজমুল হাসান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর এলাকায় ব্যাপক গাছপালা ভেঙ্গে পল্লী বিদ্যুতের তারের উপর পড়েছে। কোথাও খাম্বা ভেঙেছে ও তার ছিঁড়ে গেছে। সেসব জায়গায় আমাদের লোকজন গুরুত্ব সহকারে কাজ করছেন। খুব দ্রুত সময়ের মধ্য সংযোগ দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন। সকল গ্রাহকদের ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ জানান তিনি।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ভৈরবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কৃষি ও বিদ্যুৎ খাতে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরই মধ্যে দ্রুত সময়ের মধ্য বিদ্যুতের সংযোগ প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগ কাজ করছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *