• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে সাজাপ্রাপ্ত আসামী পিতা-পুত্র গ্রেফতার

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামী পিতা-পুত্রকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের মনির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম এবং তারই পুত্র খায়রুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল ইসলাম, বাদলা তালুকদার, সুশান্ত সরকার ও শাহীনের নেতৃত্বে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গত ৩ বছর আগে হোসেনপুর থানায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতার এড়াতে পিতা-পুত্র দীর্ঘ ধরে পলাতক ছিলো।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *