• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী মাজহারুল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবাসহ
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির দেড় হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে সদর উপজেলার কড়িয়াইল এলাকা থেকে মনাকর্শা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. মাজহারুলকে (২৭) এসব মাদক ও টাকাসহ গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের প্রকৃয়াধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *