• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-

কিশোরগঞ্জের বাজিতপুরে “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যালির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহার, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জাইকা প্রজেক্টের সমন্বয়ক রোজি পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *