• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রফিকুল ওমর (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল (১৬) নামের আরেক কিশোর। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ওমর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ওমরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রফিকুল ও এনামুল রাস্তা পারাপারের সময় পাগলা থানার খুরশিদ মহল ব্রিজে বিপরীত দিক থেকে বালু নিয়ে আসা একটি ড্রাম ট্রাক তাদেরকে চাপা দেয়। এ ঘটনায় হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. কায়সার আহমেদ রফিকুলকে মৃত ঘোষণা করে। এ সময় আহত এনামুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *