• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও রিংজাল জব্দ, ৯ জেলেকে জরিমানা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবের ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট ও ৭০টি রিংজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ জেলেকে আটক করা হয়। পরে ভৈরব পৌর শহরের চন্ডিবের পুরাতন ফেরিঘাট এলাকায় জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। আর কখনও এইসব ক্ষতিকর জাল ব্যবহার করবেন না মর্মে মুচলেকায় ৯ জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার ভোরে নৌ-পুলিশের সহযোগিতায় ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর, লক্ষ্মীপুর ও শম্ভুপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদের ওইসব পয়েন্টে সরকার নিষিদ্ধ কারেন্ট ও রিংজাল নিয়ে মাছ শিকারের দায়ে জাল জব্দসহ জেলেদের আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জব্দ জালগুলি পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পাশাপাশি আটক জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান সুজন, ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *