• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে শিল্পপতি জহুরুল ইসলামের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-

বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি জহুরুল ইসলামের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে মৃত্যুবাষিকী উপলক্ষ্যে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল এর আগে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই আফতাব গ্রুপের চেয়ারম্যান আজহারুল ইসলাম জামাল। চাচাতো ভাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (মস্তু মিয়া), জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মহা-পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান শাহরিয়া, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. মো. বাহার উদ্দিন ভূইয়া, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল আজিজ, মো. সামছুর রহমান প্রমুখ।
পরে মরহুমের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইসলাম অ্যাডুকেশন কমপ্লেক্স এর আওতাভুক্ত ভাগলপুর নার্সিং কলেজ, আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়, বাজিতপুর রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল ও বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদাভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৭ বছর বয়সে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *