• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শেখ রাসেল দিবসে পুলিশ সুপারের পুষ্পস্তবক

শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শেখ রাসেল দিবসে
পুলিশ সুপারের পুষ্পস্তবক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)-এর নেতৃত্বে ১৮ অক্টোবর সকাল ৯টায় জেলা পুলিশ বিভাগ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ করেছে। জেলা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশনস) মো. নূরে আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসেন, সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, কোর্ট পরিদর্শক আবু বকর সিদ্দিক পিপিএম, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *