• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মাসুদ আলম আবারও জেলা পরিষদের সদস্য নির্বাচিত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে (হেসেনপুর) সদস্য পদে মো. মাসুদ আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাবিয়া পারভীন জেনি (ঘুড়ি) পেয়েছেন ৩৯ ভোট। কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে (হোসেনপুর) সদস্য পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেন। ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত নির্বাচনে হোসেনপুর উপজেলার ৯৪ জন ভোটারের মধ্যে ৯৪ জন ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
জয়ের ব্যাপারে মো. মাসুদ আলম কাছে জানতে চাইলে বলেন, ভোটার, নেতাকর্মীর পাশাপাশি আমাকে জয়ী করতে যারা কাজ করেছেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মানুষের দোয়া ও ভালোবাসায় দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *