• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে এ জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে ভৈরবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার পূর্বে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে দিনটির শুভ সূচনা করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *