• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দ্রুত বিচার আইনে মামলা আমলে নেওয়ায় কটিয়াদীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দ্রুত বিচার আইনে মামলা
আমলে নেওয়ায় কটিয়াদীর
ইউপি চেয়ারম্যান বরখাস্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় দায়েরকৃত মামলা আমলে নেওয়ায় কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ৪নং ওয়ার্ড মেম্বার শহীদুল হক উজ্জ্বলকে এলজিআরডি মন্ত্রণালয় সামায়িক বরখাস্ত করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের আজ বুধবার ১২ অক্টোবরের স্বাক্ষরে এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরখাস্তকৃত চেয়ারম্যান ও মেম্বারকে প্রজ্ঞাপনের কপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চান্দপুর ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের আনোয়ার আলী ভূঁইয়া মারাজের বাড়িঘর ভেঙে দখল নিয়ে মালামালসহ লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি উপরোক্ত চেয়ারম্যান ও মেম্বারসহ ১৩ ব্যক্তির বিরুদ্ধে গত ১০ আগস্ট ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় মামলা (মামলা নং ৩৭/২০২২) দায়ের করেছিলেন। ১১ সেপ্টেম্বর উপরোক্ত চেয়ারম্যান ও মেম্বারসহ ৯ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা জামিন আবেদন নাকচ করে সবাইকে কারাগারে পাঠিয়ে দেন। বর্তমানে অবশ্য এরা জামিনে রয়েছেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান মাহফুজ ও মেম্বার উজ্জ্বলকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু ওই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাটি আমলে নেয়া হয়েছে, ফলে তাদের পক্ষে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচীন নয় মর্মে সরকার মনে করে। ফলে চেয়ারম্যান মাহফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *