• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, একাংশের সংবাদ সম্মেলন ফেসবুকে এমপি’র ক্ষোভ

হোসেনপুরে ছাত্রলীগের
নতুন কমিটি ঘোষণা
একাংশের সংবাদ সম্মেলন
ফেসবুকে এমপি’র ক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলছে সমালোচনার ঝড়। এর বিরুদ্ধে সংগঠনের একাংশ সংবাদ সম্মেলন করেছে। এলাকার সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি তার পরামর্শ ব্যতিরেকে কমিটি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। অভিযোগ উঠেছে, নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ চারজন বিবাহিত। এছাড়া কমিটিতে কিছু বয়স্ক, সরকারি চাকরিজীবী ও মাদকাসক্তরা স্থান পেয়েছেন।
পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ কিছু পদের নাম দিয়ে জেলা কমিটি বুধবার আংশিক উপজেলা কমিটি ঘোষণা করেছে। এরপরই প্রথম কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আগেই কথা বলে রেখেছিলেন যেন সদর এবং হোসেনপুরে কমিটি করার আগে তার সঙ্গে পরামর্শ করা হয়। জেলা কমিটির নেতৃত্বের সঙ্গেও কথা বলে রেখেছিলেন। নেতারা তাকে কথাও দিয়েছিলেন। কিন্তু তাকে না জানিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনিও ফেসবুকে বিবাহিত, বয়স্ক, চাকরিজীবী এবং মাদকাসক্তদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগের কথা উল্লেখ করেছেন। তিনি খোদ জেলা কমিটিকেই মেয়াদোত্তীর্ণ কমিটি বলে উল্লেখ করেছেন। তার সঙ্গে পরামর্শ না করায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুকে নিজের পরিচয় তুলে ধরে লিখেছেন, তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন। তিনি শেখ হাসিনা এবং শেখ রেহানার আশির্বাদ নিয়ে সংসদ সদস্য হয়েছেন।
এদিকে হোসেনপুরের নবঘোষিত কমিটির সহ-সভাপতি মুখলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক মিয়া, পূর্বের কমিটির যুগ্ম-আহবায়ক এমদাদ হোসেন, সদস্য আমির হামজা ও মনিরুল ইসলমসহ কয়েকজন বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে উপরোক্ত অভিযোগগুলো তুলে ধরেছেন। অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের কাছে বলেছেন, তিনি কমিটি করার অনেক আগেই এমপি জাকিয়া নূর লিপির সঙ্গে কথা বলে নতুন নেতৃত্বের কিছু নাম চেয়েছিলেন। কিন্তু তিনি নাম দেননি। তবে নতুন নেতাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এমপির ফেসবুক স্ট্যাটাস এবং ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যেও আলোচনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *