• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় ইউপি মেম্বারের লাশ উদ্ধার

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আবুল কাশেম বজলু (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। ২ অক্টোবর রোববার সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের উজারবন্দ এলাকার একটি পানির ড্রেইন থেকে তার লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। নিহত আবুল কাশেম বজলু বুরুদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন এবং মিরদী গ্রামের মৃত আব্বাস আলী পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইউপি সদস্য আবুল কাশেম বজলু গত ১ অক্টোবর শনিবার সন্ধ্যার পর বাড়ির থেকে বের হন। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজতে থাকেন। পরে আজ রোববার সকালে বাড়ির পাশে উজারবন্দ এলাকার একটি পানির ড্রেইনে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *