কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহীন সরদার, এএসআই মো. আজিজুল সিকদার এবং কনস্টেবল শরিফ খন্দকার, কনস্টেবল মোহাম্মদ আলী ও কনস্টেবল জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের এমপি ঘাটে অভিযান চালিয়ে ২৪৩ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা নিলয় (১৯) দৌঁড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী গ্রামে আলাউদ্দিনের ছেলে বাধন (৩০), একই ইউনিয়নের সুজন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।
বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দিঘীরপাড় ইউনিয়ন এমপি ঘাটে ঘোড়াউত্রা নদীর পারে অভিযান চালিয়ে বাদন ও হৃদয় মিয়াকে গ্রেফতার। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৬ হাজার টাকা। তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তারপর কোর্টে চালান দেওয়া হয়।