• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

# জোবায়ের হোসেন খান :-

“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এই স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১ অক্টোবর শনিবার সন্ধ্যায় তাড়াইল উপজেলা প্রেসক্লাবে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন নতুন কমিটিতে ওয়াসিম আকন্দ সোহাগ এর নাম আহ্বায়ক পদে প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে প্রস্তাবটি অনুমোদিত হয়। তিন সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আহ্বায়ক ওয়াসিম আকন্দ সোহাগ (দৈনিক বাংলা সময়), সদস্য সচিব জোবায়ের হোসেন খান (যায়যায়দিন) ও সদস্য মিশুক ভৌমিক (দৈনিক বাংলা) কে চূড়ান্ত করা হয়েছে। এ সময় নব গঠিত আহবায়ক কমিটির কাছে সদ্য বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর করেন। সদ্য সাবেক সভাপতি মুকুট রঞ্জন দাস জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষে ও সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আহ্বায়ক ওয়াসিম আকন্দ সোহাগ জানান, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা শতভাগ পালনের চেষ্টা করব। আশা করি নির্ধারিত সময়ের পূর্বেই নতুন কমিটির নিকট দায়িত্বভার বুঝিয়ে দিতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *