• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কলেজ ছাত্র রাহাতের খুনি জুবায়ের গ্রেফতার

গ্রেফতারকৃত ঘাতক জুবায়ের। (ইনসেটে) নিহত রাহাত -পূর্বকণ্ঠ

কলেজ ছাত্র রাহাতের
খুনি জুবায়ের গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে কলেজ ছাত্র আবিদ হাসান রাহাতকে (২২) জবাই করে খুনের ঘটনায় ঘাতক চাচাত ভাই জুবায়ের হাসানকে (২৫) এক সপ্তাহের ব্যবধানে পুলিশ নেত্রকোণার খালিয়াজুড়ি থেকে গ্রেফতার করেছে। আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রেস ব্রিফিং করে এ তথ্যা জানিয়েছেন। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার আগে শহরের উকিলপাড়ায় জুবায়েরের বোন আরিফা সুলতানার বাসায় রাহাতকে খুন করে ঘাতক জুবায়ের গাজীপুর, ঢাকা ও খুলনায় পালিয়ে থাকার পর নেত্রকোণার খালিয়াজুড়িতে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করলে সেখান থেকে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জুবায়ের হত্যাকা-ের কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহ এবং প্রতিহিংসা থেকে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে। হত্যাকা-ের পরদিন ২২ সেপ্টেম্বর নিহতের মা মাহমুদা সুলতানা বাদী হয়ে সদর মডেল থানায় জুবায়েরকে প্রধান আসামি করে তার বাবা শহীদুল হক খন্দকার (৬২), মা মাহমুদা আক্তার (৫৫) এবং বোন আরিফা সুলতানার (৩২) নামে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আরিফাকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছিল। আর আরিফার মা-বাবাকে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান জুবায়েরের মা-বাবা ও বোনের বিরুদ্ধে আজ বুধবার সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আবেদনটি নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক পিপিএম। আর জুবায়েরের কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের প্রক্রিয়া চলছে। নিহত এবং আসামি সবাই পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার বাসিন্দা। রাহাতের বাবা প্রাইমারি শিক্ষক আনোয়ারুল হক। তার পরিবার বর্তমানে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় থাকে। আর জুবায়েরের পরিবার শহরের গাইটাল এলাকায় থাকে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজে অনার্স পড়–য়া ছাত্র রাহাত গত ২১ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় চাচাতো বোন আরিফার ভাড়া বাসায় আরিফার ছেলে মুহতাসিন ফুয়াদকে প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার আগে ওই বাসাতেই রাহাতকে আরিফার ছোটভাই জুবায়ের জবাই করে হত্যা করে পালিয়ে যান। আরিফার স্বামী মফিজ উদ্দিন মালয়েশিয়ায় থাকেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *