• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত তিন সদস্য প্রার্থী

কিশোরগঞ্জ জেলা পরিষদে
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত
তিন সদস্য প্রার্থী

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা পরিষদে তিন সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে একজন সংরক্ষিত নির্বাচনী এলাকা-২ (নিকলী-বাজিতপুর) থেকে ইয়াছমীন আক্তার, একজন সাধারণ সদস্য নির্বাচনী এলাকা-৫ (করিমগঞ্জ) থেকে সোহাগ মিয়া, আর অপরজন সাধারণ সদস্য নির্বাচনী এলাকা-৮ (মিঠামইন) থেকে মো. রইছ উদ্দিন।
ইয়াছমীন আক্তার বাজিতপুরের প্রয়াত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সারওয়ার আলমের স্ত্রী। তিনি তার নির্বাচনী এলাকা থেকে একাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর ২৫ সেপ্টেম্বর সোহাগ মিয়ার এলাকার অপর দুই প্রার্থী এবং মো. রইছ উদ্দিনের এলাকার অপর দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এরা দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন বাকি ৪টি সংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে ১১ জন, আর ১১টি সাধারণ সদস্য নির্বাচনী থেকে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ অক্টোবর হবে ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *