• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কলেজ ছাত্র খুনের ঘটনায় মামলা হয়নি ঘাতকও গ্রেফতার হয়নি

বুধবার সন্ধ্যায় আরিফার বাসার সামনে পুলিশের গাড়ি ও উৎসুক জনতার ভিড়। (ইনসেটে) ঘাতক জুবায়ের -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কলেজ ছাত্র
খুনের ঘটনায় মামলা হয়নি
ঘাতকও গ্রেফতার হয়নি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এক কলেজ ছাত্রকে তার চাচাত ভাই জবাই করে খুনের ঘটনায় আজ ২২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত মামলা হয়নি। ঘাতকও গ্রেফতার হয়নি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার প্রাইমারি শিক্ষক আনোয়ারুল হকের ছেলে রাহাত (২২) কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজে অনার্স পড়তেন। তিনি গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে শহরের উকিলপাড়া এলাকায় চাচাত বোন আরিফা সুলতানার (৩২) ভাড়া বাসায় গিয়ে তার সন্তানকে প্রাইভেট পাড়ানোর সময় আরিফার ছোটভাই জুবায়ের হাসান (২৫) রাহাতকে ছোরা দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। জুবায়েরের বাবার নাম শহীদ মিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করিয়েছে। আর আরিফা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় আটক করে নিয়ে যায়। আরিফার স্বামী মফিজ উদ্দিন মলয়েশিয়া প্রবাসী বলে জানা গেছে। সদর মডেল থানার ওসি মো. দাউদ জানান, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। ঘাতক জুবায়েরকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে ধরার জন্য অভিযান চলছে। হত্যাকা-ের কারণ উদঘাটনেরও চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *