• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এক কলেজ ছাত্রকে জবাই করে খুন করলো চাচাত ভাই

কিশোরগঞ্জে এক কলেজ
ছাত্রকে জবাই করে খুন
করলো চাচাত ভাই

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এক কলেজ ছাত্রকে তার চাচাত ভাই জবাই করে খুন করেছে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের প্রাইমারি শিক্ষক আনোয়ারুল হকের ছেলে রাহাত (২২) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় থেকে শহরের সরকারি গুরুদয়াল কলেজে অনার্স পড়তেন। তিনি আজ ২১ সেপ্টেম্বর বুধবার বিকালে শহরের উকিলপাড়া এলাকায় চাচাত বোন আরিফা সুলতানার (৩২) ভাড়া বাসায় দোতলায় তার দ্বিতীয় শ্রেণী পড়–য়া মেয়েকে প্রাইভেট পড়াতে যান। বিকাল আনুমানিক ৬টার দিকে আরিফা সুলতানার ছোটভাই জুবায়ের হাসান সেই বাসায় গিয়ে কিছু বুঝে ওঠার আগেই রাহাতের বুকে ছুরিকাঘাত করে। এরপর তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ওই কক্ষের মেঝেতে রক্ত জমাট হয়ে আছে। দেয়ালে রক্তমাখা হাতের ছাপসহ ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ধারণা করা হচ্ছে, বুকে ছুরিকাঘাত করার পর দু’জনে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাহাত পেরে ওঠেননি। জুবায়ের তাকে জবাই করে হত্যা করে।
মোবাইল ফোনে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) মো. নূরে আলম এবং সদর মডেল থানার ওসি মো. দাউদ ঘটনাস্থলে যান। আলামত হিসেবে হত্যাকা-ে ব্যবহৃত ছোরাটি জব্দ করা হয়েছে। ঘাতকের বোন আরিফা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। আরিফার স্বামী মফিজ উদ্দিন মলয়েশিয়া প্রবাসী বলে স্বজনরা জানিয়েছেন। রাহাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক জুবায়েরকে ধরার জন্য অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন। হত্যাকা-ের পেছনে কোন পারিবারিক বিরোধ বা অন্য কোন ঘটনা রয়েছে কি না, সেগুলি খতিয়ে দেখা হবে বলে ওসি জানিয়েছেন। হত্যাকা-ের খবর পেয়ে পুরো এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমান। এক পর্যায়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর বাসায় রাহাতের পরিবারের লোকজন বুকফাটা আহাজারি করতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *