• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও ও এসিল্যান্ড

# জোবায়ের হোসেন খান :-

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন বিল ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত এর পরিচালনায় পোনা মাছ অবমুক্ত করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন ও সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস।
আজ ২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় উপজেলার ধলা ইউনিয়নের বোয়ালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করার সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, যেখানে নিরাপদ পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশনা দিয়েছেন, আমরা ভাতে মাছে বাঙালি। দামিহা ইউনিয়নের বারুক বিল, উপজেলা পরিষদ পুুুকুর, তাড়াইল থানা পুকুর ও তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ পুকুরে ৯৪১ দশমিক ২ কেজি মাছের পোনা অবমুক্ত করণ করা হল। পোনা মাছের মধ্যে ছিল, রুই, কাতলা, মৃগেল, কালি বাউশ। এই মাছ বড় হলে এলাকার মানুষেরা খেতে পারবেন। কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ ধরবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *