• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে ভূ-গর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভূ-গর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর বুধবার বেলা ৪ টায় প্রধান অতিথি হিসেবে শোধনাগারের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
বাজিতপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান ভূঞাঁ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাজিতপুর পৌরসভা মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ, প্রকল্প পরিচালক মুহাম্মদ শামসুল হক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান ভূঞাঁ জানান, চালু হওয়া এ প্রকল্পের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার লিটার পানি শোধন করা হবে। ফলে পৌর এলাকার ৯ ওয়ার্ডের ৭০ ভাগ নাগরিক আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *