• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে মাজারের খাবার খেয়ে ২৩ জন অসুস্থ

# মোস্তাফিজ আমিন :-

কিশোরগঞ্জের ভৈরবে মাজারের খাবার খেয়ে ২৩ জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর, ছাগাইয়া, নবীপুর, বাঘাইকান্দি প্রভৃতি গ্রামে।
অসুস্থ রোগীদের আত্মীয়রা জানান, গতকাল শনিবার রাতে ভৈরবের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক নারী, পুরুষ, শিশু ঢাকার বিমান বন্দর সংলগ্ন বাউনিয়া মহিউদ্দিন চিশতির মাজারে যায়। সেখানে তারা রাতের খাবার হিসেবে মাজার কর্তৃপক্ষের সরবরাহকৃত বিরিয়ানি খান এবং তাবারক হিসেবে গ্রামের আত্মীয়-স্বজনদের জন্য নিয়ে আসেন।
বিরিয়ানিগুলি গরমের কারণে গন্ধযুক্ত হয়ে গেলেও সোয়াবের আশায় গ্রামের লোকজন সেগুলি খায়। খাওয়ার কিছু সময় পর থেকে তাদের বমি ও পাতলা পায়খানা হতে থাকে। বিকেল থেকে ওইসব গ্রামের ২৩জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে সেখানে ৪জন ছাড়া বাকিদের চিকিৎসা দিয়ে ছেঁড়ে দেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রওশন আরা নিপা জানান, ফুড পয়েজিংএ (খাদ্যে বিষক্রিয়া) আক্রান্ত হয়ে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত ২৩ জন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
তারা হলেন-আকলিমা (২৫), নূরুন্নাহার (৪১), স্বর্ণা বেগম (২০), কামাল উদ্দিন (৪৫), নওশিন (৩৯), ফাহিম (৬), রূহান (৩), অনিতা বেগম (৪০), আ: রউফ (২), রূপালী বেগম (১৯), সেলিনা বেগম (৩৫), নদী বেগম (১৮), রূপক (২), আবদুল্লাহ (১৭ মাস), নাদিয়া বেগম (৪৫), মাফি (২২ মাস), জিনাত বেগম (৪৫), মিতা বেগম (২২), কুলসুম (২৮), খাদিজা বেগম (৪০), তানভির (১৫ মাস), মিম (৩), মুজাহিদ (৩)।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ জানান, তারা শনিবার মাজারে গিয়ে সারারাত কাটিয়ে ভোররাতে মাজারের খাবার ভৈরবে এনে স্বজনদের খেতে দিয়েছেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *